মোবাইল দিয়ে টাকা ইনকাম করার ৬টি সহজ উপায় | অনলাইন ইনকাম
দিন দিন মোবাইল দিয়ে টাকা ইনকামের বিষয়টি মানুষের কাছে খুবেই প্রাসঙ্গিক ও জনপ্রিয় হচ্ছে। মোবাইল দিয়ে টাকা উপার্জন করার অনেক উপায় রয়েছে। এজন্য আপনার একটি স্মার্ট ফোন এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। তাহলে আপনি মোবাইল দিয়ে টাকা ইনকাম শুরু করে দিতে পারবেন।
মোবাইল দিয়ে টাকা ইনকাম করার উপায়গুলো নিচে আলোচনা করা হলো:
- ইউটিউব ভিডিও তৈরী করে মোবাইল দিয়ে টাকা ইনকাম
- মোবাইল দিয়ে ব্লগিং করে টাকা ইনকাম
- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম
- মোবাইল দিয়ে ফেসবুক ই-কমার্স দ্বারা টাকা ইনকাম
- মোবাইল দিয়ে ফেসবুক বুস্টিং করে টাকা ইনকাম
- মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাপস থেকে টাকা ইনকাম
মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও তৈরী করে টাকা ইনকাম:
আপনার হাতের স্মার্টফোনটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কার্যকরী। ভিডিও রেকর্ডিং, ভিডিও এডিটিং এবং আপলোড সহ প্রয়োজনীয় অনেক কিছু করা যায় মোবাইলের মাধ্যমে। মোবাইল দিয়ে ভিডিও তৈরী করে ইউটিউবে আপলোড করে গুগল এডসেন্স প্রোগ্রামে যুক্ত হয়ে আয় করা সম্ভব। এছাড়া যথেষ্ট বেশি সংখ্যক সাবস্ক্রাইবার পেলে স্পন্সরড ভিডিও করেও টাকা ইনকাম সম্ভব।
কোন বিষয়ে ইউটিউব ভিডিও বানাবেন, সেটা ভাবছেন? বর্তমানে ইউটিউবে সকল ধরণের ভিডিও কনটেন্ট এর চাহিদা ও ভিউয়ার রয়েছে। নির্দিষ্ট টপিক সিলেক্ট করে সেই বিষয়ক ভিডিও মোবাইলে তৈরী করে ইউটিউব দ্বারা মোবাইল দিয়ে ইনকাম করতে পারে যেকেউ।
ইউটিউব চ্যানেলে গুগল এডসেন্স যুক্ত হওয়ার এই প্রক্রিয়াটি ইউটিউব মনিটাইজেশন নামে পরিচিত। একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ হতে গেলে প্রয়োজন হয়ঃ বিগত যে কোনো ৩৬৫ দিনে ৪ হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং মোট ১০০০ সাবস্ক্রাইবার। তবে এখন মাত্র ৫০০ সাবস্ক্রাইব হলেই ইনকাম শুরু করা যায়।
উল্লেখিত দুইটি শর্ত পুরণ হয়ে গেলেই ইউটিউব থেকে আয় শুরু হয়। ইউটিউব মনেটাইজেশন এর পাশাপাশি বিভিন্ন স্পন্সারশিপ থেকেও আয় সম্ভব। এছাড়াও অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম এর সুযোগ তো থাকছেই।
মোবাইল দিয়ে ব্লগিং করে টাকা ইনকাম:
ব্লগিং অনলাইনে টাকা আয়ের এর কতটা জনপ্রিয় উৎস একথা এখন অনেকেরি জানা। ব্লগিং একটি মুক্ত পেশা। চাকরিজীবী, শ্রমিক, শিক্ষার্থী আপনি যেই হোন না কেন দিনের নির্দিষ্ট সময়ে ২ থেকে ৩ ঘন্টা সময় বের করতে পারলে আপনি ব্লগিং শুরু করতে পারেন।
আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং একজন ব্লগার।মোবাইল দিয়ে আমি আমার ব্লগিং শুরু করি, বর্তমানে আমি ব্লগিং থেকে ভালো পরিমাণ টাকা আয় করেছি এবং একটি ল্যাপটপ নিয়েছি। আপনিও আপনার জীবনের প্রথম ব্লগ টি মোবাইল দিয়ে তৈরি করতে পারেন।
গুগলের ফ্রি প্লাটফর্ম ব্লগস্পট ব্যবহার করে একটি ফ্রি ব্লগ তৈরি করতে হবে। একটি ফ্রি ব্লগ তৈরী করার পর আপনি ব্লগের জন্য একটি ভালো থিম নির্বাচন করে থেকে সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিবেন। ব্লগ টি তৈরি করার পর আপনি রেগুলার ( দিনে ১ টি, ২ দিন পর পর ১ টি অথাবা সপ্তাহে ২ টি) নতুন এবং ইউনিক কন্টেন্ট পাবলিশ করবেন।
আপনার লেখা ব্লগ পোষ্ট গুলো যদি কপি-পেস্ট না হয় তাহলে আপনার ব্লগ টি গুগলে রেঙ্ক হবে এবং আপনি পর্যাপ্ত পরিমান ভিজিটর পাবেন। একটি ব্লগে আশা ভিজিটরকে আপনি নানা উপায়ে মনিটাইজ করার মাধ্যমে টাকা আয় করতে পারেন। তবে সবচেয়ে জনপ্রিয় মনিটাইজেশন পদ্ধতি গুগল এডসেন্স।
গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে হলে আপনাকে গুগলের কিছু নিয়ম মেনে কাজ করতে হবে, তবেই আপনি গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন।
ব্লগ থেকে টাকা ইনকাম করার সেরা পদ্ধতি গুলি হচ্ছে:
- গুগল এডসেন্স
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- পেইড রিভিউ
উপরে উল্লেখিত তিনটি মাধ্যমে ব্লগ থেকে টাকা আয় করার জন্য সর্বজন স্বীকৃত। মনে রাখবেন ব্লগ থেকে টাকা আয় করতে হলে নিয়মিত পোস্ট করতে হবে এবং ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে।
তবে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মগুলোতে ভিজিট করলে খুঁজে পাওয়া যায় এমন অনেককে যারা ব্লগ থেকে তাদের প্রথম টাকাটি আয় করতে দুই বছর পর্যন্ত অপেক্ষা করেছেন। তবে নিয়ম মেনে ব্লগিং করলে আপনি মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যেই প্রথম ডলার আয় করতে পারবেন।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম:
ফ্রিল্যান্সিং মানে শুধু নির্দিষ্ট কোনো কাজ নয়। কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে নিজের দক্ষতা ব্যবহার করে কাজ করে অর্থ উপার্জনকেই বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ফ্রিল্যান্সারগণ মোবাইলের মাধ্যমে অনেক টাকা আয় করে থাকেন। আপনিও যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো একটি স্কিল অর্থাৎ দক্ষতা থাকার প্রয়োজন পড়বে।
ফ্রিল্যান্সার হিসেবে আপনি এক বা একাধিক কাজ করতে পারেন। মোবাইল দিয়ে করা যায় এমন জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজগুলো হলোঃ
- কনটেন্ট রাইটিং
- ট্রান্সলেশন
- কপিরাইটিং
- ব্লগ কমেন্টিং
- ফোরাম পোস্টিং
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
- প্রুফরিডিং
- প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং
- ট্রান্সক্রিপশন ইত্যাদি
মোবাইল দিয়ে ফেসবুক ই-কমার্স দ্বারা টাকা ইনকাম:
গতানুগতিক ব্যবসা শুরু করা একটি লম্বা প্রক্রিয়া। তবে ফেসবুক ব্যবহার করেই বর্তমানে যেকোনো ধরনের অনলাইন ব্যবসা বা ই-কমার্স শুরু করা সম্ভব ঘরে বসেই। দেশে ফেসবুক এর অসংখ্য ইউজার রয়েছে। ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে প্রত্যেক ব্যবহারকারীই হয়ে উঠতে পারে আপনার কাস্টমার।
ফেসবুক ব্যবহার করে ই-কমার্স বিজনেস করতে আপনার খুব বেশি ইনভেস্ট করতে হবে না। কিছু পণ্য কিনতে হবে। এরপর উক্ত পণ্য আপনার ফেসবুক ই-কমার্স পেজের ক্যাটালগে এড করে দিয়ে যেসব জায়গা থেকে সেল আসা সম্ভব, সেসব জায়গায় শেয়ার করুন। ব্যবহারকারীগণ ইচ্ছুক হলে আপনার পণ্য বিক্রি হতে বেশি সময় লাগবেনা।
বর্তমানে অনলাইন শপিং এর জনপ্রিয়তার বৃদ্ধির বদৌলতে ফেসবুক অনলাইন শপ পেজগুলো থেকে পণ্য ক্রয়ের হার অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই সাপ্লাই ডিমান্ডের কথা মাথায় রেখে মোবাইল দিয়ে অনলাইন বিজনেস শুরু করে আপনিও টাকা আয় করতে পারবেন।
মোবাইল দিয়ে ফেসবুক বুস্টিং করে টাকা ইনকাম:
ফেইসবুক বুষ্টিং বা ফেসবুক প্রমোশন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রতিদিনই ফেসবুকে অসংখ্য স্পনসর পোস্ট বা অ্যাড দেখতে পাই। ফেসবুকের প্রতিটি বিজনেসের জন্যই ফেসবুক বুস্টিং বা প্রমোশনের প্রয়োজন হয়।
তারা এগুলো কিভাবে করে? অবশ্যই প্রমোশনের জন্য অন্য কাউকে হায়ার করে। আপনি চাইলে ফেইসবুক বুষ্টিং এর কাজটি করতে পারেন। ফেসবুক বুস্টিং কিভাবে করতে হয় তা ইউটিউব ভিডিও দেখে খুব সহজেই শিখে নিতে পারেন। এটি খুবই সহজ এবং মোবাইল দিয়ে করতে পারবেন। সর্বোচ্চ ৩0 মিনিটের মধ্যে আপনি কাজটি শিখে ফেলতে পারবেন।
ফেসবুকে বুস্টিং এর জন্য আপনার একটি মাস্টার কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আপনি যে কোন ব্যাংক থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর ফেইসবুক বুষ্টিং এর কাজটি আপনি শুরু করে দিন। যারা ফেসবুকে বিজনেস করছে তারা প্রতিদিনই বুষ্টিয়ের কাজ করানোর জন্য লোক খুজছে। কেননা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদেরকে দিয়ে এই বুষ্টিং এর কাজটি তারা করায়, তারা সঠিকভাবে করতে পারে না। ফলে তারা বুস্টিং এর জন্য যে পরিমাণ টাকা ব্যয় করে সে পরিমাণ টাকা তারা প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারে না।
তাই আপনি ফেসবুক বুস্টিং এ কাজটি করে বেশ ভালো পরিমাণে টাকা আয় করতে পারেন। তাছাড়া আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং ও করতে পারবেন।
মোবাইল দিয়ে বিভিন্ন অ্যাপস থেকে টাকা ইনকাম:
আপনি ইচ্ছা করলে বিভিন্ন অ্যাপস থেকে অনলাইনে ইনকাম করতে পারবেন কিন্তুু এটা আমার মতে, দীর্ঘস্থায়ী ও স্মার্ট ইনকাম পদ্ধতি নয়। আমি ব্যক্তিগতভাবে আমি আপনার জন্য এই পদ্ধতি রিকমেন্ড করব না।
আমাদের এই ওয়েব পোস্টটি অনলাইনে সহজে ইনকাম করার উপায় সম্পর্কিত, সেই জন্যে কিছু অনলাইনে ইনকাম করার অ্যাপস নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি ব্যবহার করে অনলাইন হতে টাকা আয় করতে পারেন।
অনলাইন থেকে ইনকাম করার জন্য যে অ্যাপস গুলি আমার কাছে বিশ্বস্ত মনে হয়েছে অনলাইনে ঘাটাঘাটি করে সে গুলো আমি আমার এই পোষ্টে অনলাইনে আগ্রহী প্রার্থীদের জন্য শেয়ার করলাম। তবে আপনি অনলাইনে খোঁজাখুঁজি করলে এরকম আরো অনেক অ্যাপ খুঁজে পাবেন যেগুলা থেকে সত্যি সত্যি ইনকাম করা যায়।
- Taka Income
- Google Opinion Rewards
- Champ Cash
- Meesho
- Cointiply
- frapp
- AppBuks
- Loco
- Perk app
মনে রাখবেন উল্লেখিত সকল অ্যাপস এর কাজ কিন্তু একই ধরনের নয়। অর্থাৎ এক এক ধরনের অ্যাপস থেকে একেক ধরনের কাজ করে আপনাকে অনলাইন হতে ইনকাম করতে হবে।
আশাকরি পোস্টটি আপনার ভালো লেগেছে। অন্যকে জানার সুযোগ করে দিতে পোস্টটি শেয়ার করুন। ধৈয্য সহকারে পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
.png)



0 Comments